শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙ্গে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক আটকে থাকার ঘটনায় সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-জনতা।

১৫ নভেম্বর শুক্রবার বিকেলের দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাটাগাং নামক নদীতে থাকা ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়তে গিয়ে ভাগ্যক্রমে আটকে যায়। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তবে সেতুর মধ্যস্থানে ট্রাকটি আটকে থাকায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনার পর থেকে নদীতে ছোট ছোট খেয়া নৌকা চালু হয়েছে। এসব নৌকাযোগে স্থানীয় পথচারী জনতা নদী পারাপার হতে পারলেও দুর পাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে।

সরেজমিনে আটকেপড়া যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এতো বড় নদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ এ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচলে সারাক্ষণ দুর্ঘটনার আশাঙ্কা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ সেতু রেখে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু করা সঠিক হয়নি।

এ সেতুটি এখন মরণফাদে পরিণত হয়েছে। পর্যাপ্ত সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। এছাড়া এখানে দুর্ঘটনা এড়াতে নতুন সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে।

প্রসঙ্গত-গত বছরও এ সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবুও ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়নি। হয়নি সেতুর পর্যাপ্ত সংস্কার কাজ বা নতুন সেতু নির্মাণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!