মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জকিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জকিগঞ্জের কালীগঞ্জ বাজারের পূর্বগলিতে সোমবার দুপুরে ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি অটোরিকশা (টমটম) চালক কর্তৃক একজন লেবারের গায়ে আঘাত লাগাকে কেন্দ্র করে খাসেরা ও মাতারগ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে রাতে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়।

জানা যায়, সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারের পূর্বগলির একটি দোকানের সামনে ট্রাক থেকে কিছু লেবার মালামাল নামাচ্ছিল। এমন সময় একটি টমটম গাড়ী এসে মালবহনকারী একজন লেবারের গায়ে ধাক্কা দেয়। পরে লেবাররা ঐ টমটম চালকের সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে টমটম চালককে লেবাররা এখান থেকে বের করে দেন।
পরে খাসেরা গ্রামের টমটম চালক তার অন্যান্য সাথিদের নিয়ে এসে মাতারগ্রামের ঐ লেবারসহ কয়েকজনের সাথে মারামারি করে। পরে বাজারের নেতৃস্থানীয়রা রাত ৯ টার মধ্যে বিষয়টি সমাধান করে দিবেন বলে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু হঠাৎ সন্ধ্যার পরপরই উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে পাল্টাপাল্টি হামলা, ইট পাটকেল নিক্ষেপ, গাড়ী ও দোকানপাট ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও টহলরত সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের লোক ও পথচারিসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত, কয়েকটি গাড়ী ভাংচুর ও দোকানে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাজার কমিটির দায়িত্বশীল ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ বসে মঙ্গলবার দুপুরে মানিকপুর ইউনিয়ন অফিসে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!