মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

চ্যাম্পিয়নস ট্রফির আগেই মুখোমুখি হতে পারে বাংলাদেশ-ভারত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। তবে মূল লড়াইয়ের আগে মুখোমুখি হতে পারে এশিয়ার এই দুই দল।

ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ এক প্রতিবেদনে বলছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। অর্থাৎ, আসল লড়াইয়ের আগে মহড়া। যদিও দুই দলের প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে, তা জানানো হয়নি।

আইসিসি যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতার আগে এক বা দুইটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে থাকে। এতে দলগুলো আয়োজক দেশের কন্ডিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা ও সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারে।

কিন্তু সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগে বেশির ভাগ দলের ঠাসা সূচি ও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের কারণে এবার প্রস্তুতি ম্যাচ না–ও থাকতে পারে।

তবে ভারতীয় পত্রিকাটি আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে বলছে, ভারত যেহেতু নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে, সেখানেই হবে তাদের প্রস্তুতি ম্যাচ, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে।
সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারতীয় দলের জন্য একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা চলছে।’
যেহেতু চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, তাই টুর্নামেন্ট শুরুর আগে এই দুই দল দুবাইয়ে থাকবে। অন্য ছয় দল থাকবে মূল আয়োজক দেশ পাকিস্তানে। কিন্তু আইসিসির টুর্নামেন্টে সাধারণত একই গ্রুপে পড়া দুই দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় না।
এই রীতি যদি চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও বহাল থাকে, তাহলে হয়তো কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই বাংলাদেশকে চূড়ান্ত লড়াইয়ে নেমে যেতে হবে।
সে ক্ষেত্রে ভারত প্রস্তুতি ম্যাচ খেলতে পারে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। সহ–আয়োজক হলেও আরব আমিরাত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!