প্রথম সকাল ডেস্ক:- চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে ইসলামি ভাবধারার গান পরিবেশনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকালে (১১ অক্টোবর) নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ এ তথ্য জানান।
তিনি বলেন, পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।