শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:- গোয়াইনঘাট উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশু নিহত ও একজন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাটগামী পাকা রাস্তায় সারিঘাট হইতে আসা একটি মোটরসাইকেলের সাথে স্বজোরে ধাক্কা লেগে আলী আহমেদের ছেলে হুমায়ুন আহমদ(৫) নিহত এবং তাহার বোন মুনতাহা বেগম(৭), আহত হয়।

তাৎক্ষণিকভাবে তাহাদেরকে তাহাদের আত্নীয় স্বজন চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হুমায়ুন আমদ(০৫)কে মৃত ঘোষনা করে এবং তাহার বোন মুনতাহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

জানা যায় আহত মুনতাহা এবং নিহত হুমায়ুন দুই ভাই-বোন, তাহারা বাড়ির নিচে থাকা রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।সাররিঘাট হইতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে স্বজোরে ধাক্কা মারে। মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।

সংবাদ পেয়ে অত্র গোয়াইনঘাট থানার এসআই(নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরৎহাল রিপোর্ট তৈরি সহ পরবর্তী আইনগত ব‍্যাবস্থা গ্রহনে কাজ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!