মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

গোয়াইনঘাটে মাটি ভরাটের জেরে গৃহিণী খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:- গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের পুরানমহল গ্রামে মাটি ভরাটের জের ধরে সায়না বেগম (৩৬) নামে এক গৃহিণী খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সায়না বেগম পুরানমহল গ্রামের ইমদাদ উল্লার স্ত্রী। খুনের বিষয়টি নিশ্চিত করেন নিহত মহিলার ছোট ভাই একই উপজেলার শনিরগ্রামের আব্বাস (২৮)।

নিহত মহিলার ভাই আব্বাস জানান, আমার বোনের ঘরের পিছনে তাহার ভাসুরের ছেলেরা জোরপূর্বক মাটি ভরাট করলে এতে সে বাধা দেয় এবং এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার বোনটিকে শ্বাসরুদ্ধ করে খুন করে ফেলেন। ঘটনার সময় আমার বোনজামাই কৃষিকাজে ছিলেন।আব্বাস তার বোন সায়না বেগম হত্যাকারীদের নাম উল্লেখ করেন।

হত্যাকারীরা হলেন: সুহেল আহমদ (৩৫), রশিদ আহমদ (৩২), মাহবুব আহমদ (৩০), সালেহ আহমদ (২৮) একই পিতা আয়াত উল্লাহ, সাং পুরানমহল নয়াবাড়ি, ফয়জুল করিম (৪২) পিতা: আব্দুস সামাদ, সাং: পুরানমহল, আফিয়া বেগম (৩০), স্বামী: সুহেল আহমদ, সাফিয়া বেগম (২৭), স্বামী: রশিদ আহমদ সর্ব সাং: পুরানমহল, ডাক: ডৌবাড়ী, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট।

এ ব্যাপারে ডৌবাড়ী ইউপি সদস্য নাজিম উদ্দীন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পাই নিহত মহিলার স্বামীকে তার আরেক বড় ভাই সিফত উল্লাহ তাকে বুকেপিঠে ধরে আটকানোর চেষ্টা করছেন।

এ সময় নিহত মহিলা স্বামী ইমদাদ বলছেন আমার বউ মনে হয় মারিলাইছন (খুন)।নাজিম জানান, কি কারণে এই ঘটনা কিংবা কারা খুন করেছেন, তিনি জানেন না।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ঘরের ভিটায় মাটি ভরাট নিয়ে পূর্বের একটা গ্যাঞ্জাম ছিল ভাসুর ও তার ছেলেদের মধ্যে। তিনি বলেন মৃত্যুটি আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। আমরা আঘাতে কোন চিহ্ন পাই নি।

আমাদের এসআই, এএসআইসহ ২জন কনস্টেবল সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন, লাশটি তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান নিহতের স্বজনরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!