মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

গোলাপগঞ্জে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি:- সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক রিমন খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে নিহতের বাবা বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৬জনকে আসামী করা হয়েছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মীর মো. আব্দুন নাসের  এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে আটক দুই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালাতে পাঠানো হয়েছে। শনিবার বেলা দুইটার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় খুন হন রিমন আহমদ (২০)। সে উপ‌জেলার ফুলবাড়ি ইউনিয়নের দ‌ক্ষিণ মাইজভাগ র‌ফিপুর গ্রামের ইসরাব আলীর ছে‌লে। রিমন পেশায় সিএন‌জি চালিত অটোরিকশা চালক।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মীর মো. আব্দুন নাসের বলেন, ঘটনার পর জড়িত থাকার অভিযোগে দুই নারীকে শুক্রবার রাতেই আটক করা হয়েছে।

শনিবার সকালে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!