শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আত্মপ্রকাশ : আহ্বায়ক ইসলাম, সদস্য সচিব আলীম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে ৫২, ৭১ ও ২৪’র বিপ্লবকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে সাংবাদিকদের নতুন সংগঠন ‘গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’।

রোববার (১৩ আগস্ট) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা সদরের এক অভিজাত রেস্টুরেন্টে উপজেলায় কর্মরত ১৫ জন সংবাদকর্মীদের সম্মতিতে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সোনালী কণ্ঠ’র সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলীকে আহ্বায়ক ও আপডেট সিলেট’র সম্পাদক ও প্রকাশক আবদুল আলীমকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন আবদুর রহিম, হাসান আহমদ চৌধুরী, হিলাল উদ্দিন শিপু, আখলাক হোসাইন, নাজমুল ইসলাম মান্না, জহির উদ্দিন, ইয়াহ্ইয়া মাহমুদ, মনসুর আহমদ, সুমন আহমদ, জাহিদুল ইসলাম জান্না, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম মিন্না,মো. আনোয়ার হোসেন সুজন।

কমিটি গঠন পরবর্তী জরুরি সভায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. ইসলাম আলী বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে আমরা এখন একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বিপ্লবের জন্য আমাদের হাজারো ভাই-বোন আত্মহুতি দিয়েছে পাশাপাশি কয়েক হাজার মানুষ এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

আমরা এই সকল শহিদ ও আহতদের উদ্দেশ্য বাস্তাবায়নে সত্য প্রকাশে সবসময় পিছপা হবো না। আমাদের প্রেসক্লাব মূলত বৈষম্য, দুর্নীতি, অনিয়ম নিয়ে কথা বলবে। আমাদের প্রেসক্লাবের দরজা সকল নির্ভীক, সৎ সাংবাদিকদের জন্য খোলা থাকবে।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট-৪ জোনের তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!