শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

 গার্ডেন টাওয়ার থেকে অসামাজিক কাজের দায়ে ৬ নারী-পুরুষ আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- নগরীর গার্ডেন টাওয়ার থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।

জানা যায়, সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টের গার্ডেন টাওয়ারের ১২তম তলার ৪১২৪নং ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে অভিযান চালায় এসএমপি’র সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর একটি টিম।

অভিযানে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩), জাহানারা বেগম (৪০)।

এসএমপি’র মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!