সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে বার্তা : আটক ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শনিবার রাতে এই ঘটনা ঘটে।

স্ক্রিনে স্ক্রল হতে থাকে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’। বিষয়টি নজরে আসার পর স্থানীয় জনতা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, ‘ব্যাপারটি জানার পরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত স্ক্রিনটি বন্ধ করে। ঘটনায় জড়িত সন্দেহে আসলাম হোসেন সেন্টু নামে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রেলওয়ে খুলনা জোনের ট্রাফিক ইনস্পেকটর হিমাংশু চৌধুরী বলেন, ‘ডিজিটাল স্ক্রিনে বার্তা প্রদর্শনের প্রযুক্তি হালনাগাদ করা হয়েছে। আগে এটি তার দিয়ে সংযুক্ত ছিল। এখন ওয়াইফাই ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করা হয়।

‘ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত এই পরিবর্তনের সুযোগ নিয়ে হ্যাকাররা আপত্তিকর বার্তা প্রচার করতে সক্ষম হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,’ বলেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!