শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

খাদিমনগরে ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলা খাদিমনগরে ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেছে বড় ভাইয়ের। নিহত মো. মুজিবুর রহমান (৫৩) এই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

বুধবার দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবুর রহমানের সাথে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন মুখ দিয়ে ফেনা বের হয় যায়।

অনেকেই এসময় হার্ট অ্যাটাক হয়েছে মনে করে মুজিবুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ধাক্কাধাকির একপর্যায়ে ভুক্তভোগী মাটিতে পড়ে যান, তখন ঘাতক তাকে লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!