শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

কুশিয়ারা নদীতে অবাধে বালু উত্তোলন : বাঁধ-সেতু হুমকির মুখে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জে) প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রকল্পে ব্যবহারের অজুহাতে কুশিয়ারা নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন, যা অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে।

অতিরিক্ত বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে ফসল রক্ষা বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ ১৫০ কোটি টাকার রানীগঞ্জ সেতু।

সুনামগঞ্জ জেলা রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলায় নির্মাণাধীন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) জন্য নদী থেকে বালু তোলার অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একতা এন্টারপ্রাইজ।

গত বছরের ১৩ ফেব্রুয়ারির অনুমতিপত্রে শুধু ইনস্টিটিউটের কাজের জন্য মোট ৫৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, ওই সরকারি কাজের নাম ভাঙিয়ে কুশিয়ারা থেকে অবাধে বালু উত্তোলন শুরু হয়। এ বিষয়ে একাধিকবার এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসী জানান, রানীগঞ্জ সেতু এলাকা থেকে বালু তুলে পাইপলাইনের মাধ্যমে ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। ফলে সেতুটি হুমকির মুখে রয়েছে।

অন্যদিকে দিঘলবাক এলাকার বালু ইনস্টিটিউটে না নিয়ে অন্যত্র অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। এক বছর ধরে অবাধে বালু তোলায় আশারকান্দি, পাইলগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি নদীভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে।

দিঘলবাক গ্রামের কৃষক আখছিল মিয়া, হাফিজুর রহমানসহ একাধিক ব্যক্তির অভিযোগ, নদীতে বসতভিটা হারিয়ে এলাকার শত শত পরিবার নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে ফসল রক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নজমুদ্দিনের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান একতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিক মো. জাবেদের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, ‘বালু উত্তোলনে যাঁদের অনুমোদন নেই, তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এরই মধ্যে সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অভিযানে গেছেন।’

সরকারি কাজের জন্য তোলা বালু পরিমাপ বা তদারকে কেউ আছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘নির্মাণাধীন কৃষি ইনস্টিটিউটের কাজের লোকজন বিষয়টি দেখছেন।

আমরা দেখব, তাঁদের অনুমোদনের নির্ধারিত জায়গা থেকে বালু উত্তোলন করছেন কি না এবং মেয়াদ আছে কি না।’

জব্দ নৌকা উধাও: গত সোমবার বিকেলে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রিকালে বাগময়নায় একটি নৌকা জব্দ করেন রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম মিয়া।

পরে প্রশাসনকে বিষয়টি জানিয়ে স্থানীয় ইউপি সদস্য তেরাব মিয়ার জিম্মায় নৌকাটি রাখা হয়। কিন্তু পরদিন সকালে এটি উধাও হয়ে যায়। অভিযোগ উঠেছে, নৌকাটি ছেড়ে দিয়েছেন ওই ইউপি সদস্য।

সেলিম মিয়া বলেন, ‘নৌকাটি ঘাটে না পেয়ে ওই ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাঁর মোবাইল বন্ধ পাচ্ছি। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে।’

এ ব্যাপারে বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ‘সরেজমিনে যাচ্ছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!