সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ার দম্পতি কুষ্টিয়ায় গিয়ে নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- কুষ্টিয়ায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন মৌলভীবাজারের এক দম্পতি। নিখোঁজরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা কুলাউড়া বাজারের ব্যবসায়ী সালাম আহমদ ও তার স্ত্রী ফারহানা আক্তার জুলি। এ ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বজনরা।

গত শনিবার দুপুরের পর থেকে তাদের খোঁজ মিলছে না।
জিডি সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য গত শুক্রবার বিকেলে কুলাউড়া থেকে রওয়ানা হন সালাম দম্পতি। শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ হয়।
কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও তারা যাননি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ ব্যক্তির পরিবার থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ নিখোঁজ রহস্য উদঘাটনে চেষ্টা করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!