শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

কুয়াশা ও বন্যার বিষয়ে সতর্ক করবে গুগল ম্যাপস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গুগল ম্যাপসে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারতে অনুষ্ঠিত গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে গুগল জানিয়েছে, গুগল ম্যাপসের মাধ্যমে নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি না, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ব্যবহারকারীরা চাইলে নিজেদের জায়গার কুয়াশা ও বন্যার তথ্য গুগলকেও জানাতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, গুগল ম্যাপসে আবহাওয়ার হালনাগাদ তথ্য জানা যাবে। ফলে গুগল ম্যাপসের মাধ্যমে কুয়াশায় ঢাকা রাস্তার তথ্য বা নির্দিষ্ট স্থানের বন্যা পরিস্থিতি সম্পর্কে আগেই জানতে পারবেন ব্যবহারকারীরা।

কুয়াশা ও বন্যা-সম্পর্কিত সতর্কবার্তা মূলত ব্যবহারকারীদের দেওয়া তথ্য ও প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে দেওয়া হবে। ফলে বর্ষা ও শীত মৌসুমে চলাচলের সময় নতুন সুবিধাগুলো ব্যবহারকারীদের সহায়তা করবে।

গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যেকোনো রিভিউয়ের সারাংশ লিখে নেওয়ার সুযোগও যুক্ত করেছে গুগল।
ফলে রেস্তোরাঁ, আবাসিক হোটেল বা বিভিন্ন স্থান সম্পর্কে গুগল ম্যাপসে থাকা একাধিক রিভিউ সম্পর্কে দ্রুত জানা যাবে।
ফলে সব রিভিউ পড়ার প্রয়োজন হবে না। পাশাপাশি এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকেরা।
সূত্র: ইন্ডিয়া টুডে
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!