সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কিরগিজস্তানে নিষিদ্ধ করা হল নিকাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, এই আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা গুনতে হবে। কিরগিজস্তানের আইনপ্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে- যেন প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়।
তবে দেশটির বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এই আইনের ফলে নারীরা কী পরবে- তাদের এই স্বাধীনতা খর্ব হবে।
গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো।
এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।
রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তান ছাড়াও মধ্য এশিয়ার তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে স্কুল, অফিস ও সরকারি ভবনে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!