বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

কানাইঘাটে দোকানের ভিতর থেকে লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটের কানাইঘাটে আব্দুর রহমান লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পৌর শহরের আল-রিয়াদ পয়েন্টের অদূরে একটি দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লাল মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল মিয়া দীর্ঘদিন থেকে কানাইঘাট পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। গত তিন দিন থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তার। এতে সন্দেহ হয় পরিবারের।

সকালে তার পরিবারের লোকেরা এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেওয়া দেখতে পান। পরে তালা খুলে ঘরের মেঝেতে লাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!