মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

কমলগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:- মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা–বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরোও তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম আলাল মিয়া (৪৫)। তিনি সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের সোনাফর আলীর ছেলে। আটকেরা হলেন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের সেজুল মিয়া (৩৭), শ্রীপুর গ্রামের আব্দুল মালেক (৪১) ও জাসিম মিয়া ওরফে জসিম (৩৮)।

মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালেহ আহমেদ বলেন, প্রায় ১০ থেকে ১৫ জনের ডাকাতের দল গত রাতে তাঁর বাসায় ডাকাতি করতে আসে। ডাকাতির প্রস্তুতির সময় তাঁদের এলাকার চা–বাগানের নৈশপ্রহরীরা ‘পাগলা ঘণ্টা’ বাজান।

এ সময় আশপাশের সবাই এসে এক ডাকাতকে ধরে পিটুনি দেন। এতে একজন মারা যান। পরে বাকি ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় তীর ছোড়া হয়। এতে তীরবিদ্ধ হয়ে অপর তিন ডাকাত আহত হয়েছেন। তবে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ধারালো দায়ের কোপে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকনজি নিশ্চিত করে বলেন, ডাকাতি করতে এসে পিটুনিতে একজন মারা গেছেন। আহত অবস্থায় তিনজনকে আটক করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!