বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

কদমতলীর আবাসিক হোটেলসাগর থেকে দুই তরুণী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীর একটি হোটেলে অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বেতহাটি এলাকার আব্দুর রহমানের মেয়ে শারমিন আক্তার (২০) ও নরসিংদী জেলার পলাশ থানার চামড়াবর এলাকার নুরুল ইসলামের মেয়ে পারুল (৩০)। তারা দুজন ওই হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর হোটেল সাগর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!