সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছাড়লেন শিশির চক্রবর্তী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে দায়িত্ব ছাড়লেন ডা. শিশির রঞ্জন চক্রবর্তী। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নতুন পদায়নকৃত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর কাছ দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে ওএসডি করা হয়।

একই আদেশে কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

গত বছরের ১২ ফেব্রুয়ারি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে অধ্যাপক ডা. মইনুল হকের স্থালাভিষিক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!