শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

ওসমানীনগরে প্রাইভেটকারের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ নুরুল আফসার (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। আটক নুরুল আফসার ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।
র‌্যাব জানায়, সোমবার (১৮ নভেম্বর) রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়।
এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া নুরুল আফসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!