সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২

ওসমানীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাম্মণশাসন এলাকায় একটি পিকআপ গাড়িতে দুটি মহিষ নিয়ে যাওয়ার পেথে সেই গাড়িটি ছিনতাই চেষ্টা অভিযোগে ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় ছিনতাইয়ে জড়িত থাকা আরো চারজন পালিয়ে যায়।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আটক ২জনসহ আটকৃতদের কাছ থেকে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ- ১৩-৪১৬০) জব্দ ও মাহিষ বোঝাই পিকআপটি থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃতরা হলেন- টিলাগড় গোপালটিলা এলাকার শৈলেন মল্লিকের পুত্র সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন কুমার মল্লিক (৪৩) ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার মৃত. গিয়াস উদ্দিনের পুত্র আ. রশিদ (৫২)।

স্থানীয় সুত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে মহিষ বোঝাই পিকআপটি নারায়নগঞ্জ যাওয়ার পথে রবিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাম্মণশাসন এলাকায় পৌছলে সিলেট থেকে পিছু নিয়ে ঘটনাস্থলে ডিবি পুলিশ পরিচয়ে মহিষের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পিকআপ গাড়িটি থামালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পিকআপের চালক ও হেলপারকে মারধর করে ছিনতাইকারীরা।

এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে নোহা গাড়িটি আটক করেন। এসময় নোহা গাড়িতে থাকা আরো ৪জন পালিয়ে যায়।  এদিকে, ছিনতাইকারীদের হামলায় পিকআপের চালকও হেলপার গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত আরো চারজনকেও আটক করে। তাৎক্ষনিক আটকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূইয়া বলেন, আটককৃদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। চুরি ছিনতাই রোধে থানা পুলিশ তৎপর রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!