মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ওমরাহ পালনে সৌদি বাদশাহর আমন্ত্রণ পেলেন ১ হাজার জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন ৬৬টি দেশ থেকে মোট ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রোগ্রাম’-এর আওতায় তাদের আমন্ত্রণের অনুমোদন দেন দুই পবিত্র মসজিদের খাদেম।

সব ঠিক থাকলে, আগামী ২০২৫ সালের জুনের শেষ সপ্তাহে, চলতি ইসলামিক বছরে তীর্থযাত্রীদের মোট চারটি দলে হোস্ট করা হবে। এই কর্মসূচির অধীনে ওমরাহ পালন, মক্কা ও মদিনার পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন এবং দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন তীর্থযাত্রীরা।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের এসব সুবিধা দেয়া এবং ব্যয়ের ভার বহন করে সৌদি সরকার। এখন পর্যন্ত ১৪০ টিরও বেশি দেশের মুসলিম দুই পবিত্র মসজিদের খাদেমের আমন্ত্রণ পেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!