বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না : গাজা সফরে নেতানিয়াহু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ফিলিস্তিনের গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ইসরায়েল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

নেতানিয়াহু বলেন, ‘যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাঁকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাঁদের সবাইকে ফিরিয়ে আনব।

রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। তাঁর গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!