এমসিডি অর্গানাইজেশন সিলেটের ৮সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪ টায় সিলেটের একটি স্থানীয় রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এমসিডি অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সম্রাট আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনসুরুল হক সোহাগ।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন- এমসিডি অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা শাকিরুল ইসলাম গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বনফুল কোং এর সিলেটের সুপারভাইজার ওমর ফারুক, ব্যবসায়ী ও সমাজ সেবী রেজওয়ান চৌধুরী, ব্যবসায়ী আলী আহমদ, এমসিডি অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজ, সদস্য আসাদুল্লাহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যে যুব সমাজকে অবক্ষয়, মাদক, সামাজিক কুসংস্কার থেকে রক্ষা করতে হলে অবশ্যই সামাজিক সচেতনতা প্রয়োজন আর এমসিডি অর্গানাইজেশন ক্রমান্বয়ে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বক্তব্য আরও জেলা কমিটিতে সুপার ৮ জায়গা পাওয়া নেতৃবৃন্দকে নির্দেশ দেন আগামী ১ মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করার।
এমসিডি অর্গানাইজেশনের সিলেট জেলা কমিটিতে সভাপতি আব্দুল মুমিন জুবের, সাধারণ সম্পাদক মনসুরুল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম জাহেদ, প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য মামুন আহমেদ, সেলিম আহমদ। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা কে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি