সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএর নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বদলিপ্রত্যাশীরা এই সময়ের মধ্যে www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

বদলির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রত্যাশীদের অবশ্যই পারস্পরিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসিএর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪’ জারি করা হয়।

নীতিমালার অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ ৪-এ বদলির সাধারণ শর্তাবলিতে উল্লেখ করা হয়, শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পরিক বদলির অবেদনই বিবেচনা করা হবে।

চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।

বদলিপ্রত্যাশী শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরিজীবনে একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!