মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

এবার বিপিএলে ১৩ কোটির টিকিট বিক্রি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রুদ্ধশ্বাস ফাইনালের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। শুরুর দিকে টিকিট বিক্রি নিয়ে নানা অব্যবস্থাপনা থাকলেও শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ আয় করেছে এবারের বিপিএল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকিট বিক্রি থেকে আয় ছাড়িয়ে যায় ১২ কোটি টাকা।

তবে ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়লেও দর্শকদের আগ্রহ কমেনি, বরং তা আরও বেড়েছে। আয়োজকদের বিশ্বাস, ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি মিলিয়ে এই অঙ্ক ১৩ কোটি ছাড়িয়ে গেছে।

বিসিবির স্টেকহোল্ডারদের জন্য ফাইনালে ৬ হাজার টিকিট সংরক্ষিত ছিল, বাকি ১৬ হাজার টিকিট অনলাইন, ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করা হয়।

বিপিএলের গত চার আসরে টিকিট বিক্রি থেকে আয় ছিল গড়ে ৪ কোটি টাকার মতো। সে সময় টিকিট বিক্রির নিয়ন্ত্রণ বিসিবির হাতে না থাকায় আয় কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবার বিসিবি বিশেষ কমিটি গঠন করে টিকিট বিক্রির কার্যক্রম পরিচালনা করায় এমন সাফল্য এসেছে। ক্রীড়া পরিষদের নিয়ম অনুযায়ী, টিকিট বিক্রি থেকে বোর্ড ১৫ শতাংশ রাজস্ব পাবে।

অনলাইন ও ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টিকিট বিক্রির নতুন উদ্যোগ বিপিএলের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতে আয় আরও বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!