মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

এবারের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে গ্রুপ ডি’তে বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসবে মালয়েশিয়ায়। আগামী ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই আসর। তার আগে, টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ।

এবারের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে গ্রুপ ডি’ তে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

অবশ্য যুব বিশ্বকাপের গত আসরেও অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে অজি মেয়েদের হারিয়েছিল বাংলাদেশ। তাই নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সেও গিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগ্রেস মেয়েদের এরপর সেমিফাইনাল খেলা হয়নি।

সব মিলিয়ে ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। যেখানে চার গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। সেখান থেকে শীর্ষ তিন দল নিয়ে হবে মোট ১২টি দল। যারা দুভাগে ভাগ হয়ে সুপার সিক্সে খেলবে দলগুলো। পরে দুই গ্রুপের শীর্ষ ২টি করে দল সেমিফাইনালে যাবে। এরপর আগামী ২ ফেব্রুয়ারির ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!