সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আফগানিস্তানের ৩টি প্রদেশে মানুষসহ জীবন্ত প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আফগানিস্তানের তালেবান সরকার মানুষসহ ‌যেকোনো জীবন্ত প্রাণীর ছবি প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । ইতোমধ্যে, তাখার, কান্দাহার ও মায়দান ওয়ার্দাক প্রদেশকে জীবন্ত কিছুর ছবি দেখানো বন্ধ করতে বলা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তালেবান সরকারের প্রতিনিধিরা ইতোমধ্যে স্থানীয় মিডিয়ার লোকজনের সাথে দেখা করে বলেছে যে এ নিয়মটি তাদের ক্ষেত্রেও প্রয়োজ্য।
তবে, এমন পদক্ষেপের বিরুদ্ধ সাংবাদিকতা ও নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলো ব্যাপক সমালোচনা করেছে। ন্যায় প্রচার ও অন্যায় রোধ মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেন, নতুন নৈতিকতা আইনের অংশ হিসেবে এ আদেশটি গোটা দেশেই আরোপ করা হবে।
ছবির উপর এই নিষেধাজ্ঞা হচ্ছে, তালেবানের ইসলামের ব্যাখ্যা-সম্বলিত নতুন অনুমোদিত আইনের অংশ। এই আইনে মুসলমানদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কিংবা ইসলামি আইন লঙ্ঘন করা নিষেধ করা হয়েছে । তাছাড়া এতে নারীদের অধিকারও কমানো হয়েছে।
উল্লেখ্য, ইরান ও সৌদি আরবসহ অন্য কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ একই ধরনের বিধিনিষেধ আরোপ করে না। ৯০-এর দশকের শেষের দিকে তালেবান শাসনের সময়, তালেবানরা বেশিরভাগ টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!