শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

আজহারীর মাহফিলে চুরির ঘটনায় জিডি বেড়ে হয়েছে ৮৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল শেষে মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় থানায় ৮৪টি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় মামলা হয়েছে ২টি এবং চার নারীসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারা পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত জিডি বেড়ে ৮৪টিতে দাঁড়িয়েছে। তাফসির মাহফিলের পর থেকে সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত ৭৪টি সাধারণ ডায়েরী ও দুই মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছিলো।

এসএমপির শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন বলেন, ওয়াজ মাহফিলে মোবাইল চুরির ঘটনায় জিডি বেড়ে ৮৪টিতে দাড়িয়েছে। তবে নতুন করে কাউকে আটক করা হয় নি।

ইতোপূর্বে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক চার মহিলা ও ৬ যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  তবে আলামত হিসেবে চোরাই মোবাইল জব্দ করা যায়নি।

অবশ্য মোবাইল ফোন চুরির সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে। কিন্তু চোরাইকৃত মোবাইলগুলো তাৎক্ষণিক হাতবদল করে ফেলে তারা।

মাহফিলে নিরাপত্তার বিষয় নিয়ে তিনি বলেন, যাদের মোবাইল চুরি হয়েছে, তারা সচেতন ছিলেন না। কেননা, লাখ লাখ মানুষের উপস্থিতি যেখানে, সেখানে মাত্র ৬০০ পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়াটা দুস্কর।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!