শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

অভিনেত্রী আয়েশার লাশ উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল করাচিতে অভিনেত্রীর নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সপ্তাহখানেক আগেই তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৭ বছর।

পাকিস্তানি বিনোদনজগতের একটি সুপরিচিত নাম আয়েশা খান। অভিনেত্রী ১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন। ‘

আখরি রক’, ‘টিপু সুলতান: দ্য টাইগার লর্ড’, ‘ডালিজ’, ‘ক্র্যাকস’, ‘বোল মেরি ফিশ’, ‘এক অউর আসমান’-এর মতো জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন অভিনেত্রী।

এ ছাড়া সিনেমায় অভিনয় করেছেন আয়েশা খান। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘মুসকান’, ‘ফাতিমা’র মতো সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

আয়েশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাকিস্তানি শিল্পী সামাজিক মাধ্যমে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভক্তরাও অভিনেত্রীর মৃত্যুতে শোক করেছেন।

আরব নিউজ সূত্রে জানা গেছে, অভিনেত্রী আয়েশা খান কয়েক বছর ধরে একা থাকতেন। সামাজিক অনুষ্ঠানও এড়িয়ে চলতেন। তার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজায় ধাক্কাধাক্কি করলেও কেউ দরজা খোলেনি। অবশেষে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে অভিনেত্রীর পচা–গলা মরদেহ পড়ে রয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে প্রথমে করাচির জিন্নাহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অভিনেত্রীর মহদেহ ময়নাতদন্ত করা হয়। এরপরসোহরাব গোথে ইধি ফাউন্ডেশনের মর্গে পাঠানো হয়।

তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি স্পষ্ট করতে পুলিশ প্রতিবেশী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!