শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

অবৈধভাবে চিনি পাচারের সময় ১৩ জনকে আটক করেছে বিএসএফ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গুদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, গত রবিবার রাত আনুমানিক ৮ টার সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ ১২৭৪/৭ এস পিলারের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গুদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ ৪/নানকিং বিএসএফ ক্যাম্প ডাউকির সদস্যরা।
বাংলাদেশি চোরাকারবারিরা ভারতীয় বিএসএফ কর্তৃক তাদের ১৩ শ্রমিককে আটকের বিষয়টি জানতে পারলে ভারতীয় চোরাকারবারির সাথে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে কতিপয় ভারতীয় বিএসএফ সদস্য ১৩ শ্রমিককে ছেড়ে দিতে ৯ লক্ষ টাকা দাবি করে। বাংলাদেশি চোরাকারবারিরা এতো টাকা দিতে রাজি না হলে সোমবার দুপুরে তাদেরকে ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
সরজমিনে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের কাছ থেকে আটককৃত বাংলাদেশি কয়েকজন শ্রমিকের নাম জানা যায়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ (২৪), একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রুবেল (২২), জামাল মিয়ার ছেলে মোবারক (২০), ধনু মিয়ার ছেলে রনি (২১) এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন নামের দুইজন যুবকসহ আরো অজ্ঞাতনামা ৭ জন।
এ-বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, আমরা সোর্স থেকে শুনেছি। বিএসএফ বা শ্রমিকদের পরিবার কেউই বিজিবিকে জানায়নি বা অভিযোগ করেনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!