রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

অটোরিকশা চালক সোহেল হত্যা মামলার প্রধান আসামী ইয়াবাসহ গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সিলেট নগরীর উপশহরের ডি ব্লকে অটোরিকশা চালক সুহেল আহমদ হত্যা মামলার প্রধান আসামী শেখ আল মামুন রাজু ওরফে এসকে রাজু (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে।

গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে অটোরিকশা চালক সোহেল হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশ এসল্ট, অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।

রাজু হবিগঞ্জের বানিয়াচং থানার মিয়াখানী শেখেরবাড়ি গ্রামের শেখ ফেরদৌস ও শান্তি বেগমের ছেলে। বর্তমানে তারা সিলেট মহানগরীর শাহপরাণ থানার মেজরটিলা ডি ব্লকের ৩২নং বাসার প্যারাগন টাওয়ারের বাসিন্দা।

কোতোয়ালী থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজার মহাজনপট্টির জননী সাজঘরের সামনা থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে গত  ৫ জুন এ মামালার ২নং আসামী আকরাম খান (৩০)কে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে আদালতের সপোর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!